skip to main |
skip to sidebar
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী নারীবিদ্বেষীদের বাংলার মাটি থেকে চিরতরে উত্খাতের ঘোষণা দিয়েছেন। গতকাল ঢাকা মহানগর আওয়ামী লীগের আয়োজিত সভায় তিনি এ ঘোষণা দিয়ে বলেন, নারীনীতি নিয়ে একটা গোষ্ঠী ষড়যন্ত্র করছে। উপমহাদেশের একমাত্র ইসলামী পার্টি উলামা-লীগের মাওলানারা আমাদেরকে বলেছেন নারীনীতিতে কোরআন-সুন্নাহবিরোধী কোনো ধারা নেই । আমিনী নারীদেরকে দুইচোখে দেখতে পারেন না বলেই নারীনীতি নিয়ে ঢিলেঢালা হরতাল করেছেন । আমরা খোজ নিয়ে জেনেছি , ছোটবেলায় এনায়েতপুর গ্রামের এক বালিকা আমিনীর পান্জাবীর পকেটে চুইঙ্গাম লাগিয়ে দিয়েছিলো । সেই থেকেই আমিনী নারীজাতির প্রতি তীব্র বিদ্ষেষ পোষন করে ।
জনসভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বিরোধী দলের মধ্যবর্তী নির্বাচনের দাবিকে ‘মামু বাড়ির আবদার’ আখ্যায়িত করে বলেন, আয় ছেলেরা-আয় মেয়েরা মামার বাড়ি যাই ।
বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে নানক বলেন, সরকার রাজধানী ঢাকাকে অধুনিক শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শাহরুখ খান ও রানী মুখার্জিকে দিয়ে কনসার্টের আয়োজন করেছে ।
সমাবেশে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া মুক্তিযুদ্ধের সব সপক্ষের শক্তিকে এক করে নারীবিদ্বেষীদের পান্জাবীর পকেট ফুটো করে দেবে বলে অঙ্গীকার করেন ।

0 comments:
Post a Comment