রুয়েটে চালু হলো ফেসবুক গ্রুপ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) RUET Common Room নামে একটি ফেসবুক গ্রুপ চালু করা হয়েছে। রুয়েটের সকল নবীন-প্রবীণ শিক্ষার্থীদের একত্রিত করার পাশাপাশি তাদের সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে চ্যাট করার জন্যই  এ ফেসবুক গ্রুপ চালু করা হয়েছে । রুয়েটের ছাত্র কল্যাণ উপদেষ্টা ড. শামীমুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় ফিতা কেটে গ্রুপটির উদ্বোধন করলেও সাংবাদিকদের বুধবার এ বিষয়ে জানানো হয়। ১ দিন দেরীর কারন হিসেবে ড. শামীম বলেন

আমার ফ্রেন্ডলিস্টে  বিদ্যমান মেয়ে বন্ধুদের হাইড করতে হলো, নচেৎ শিক্ষার্থীরা তাদের এড রিকোয়েষ্ট পাঠানোর  আশঙ্কা ছিলো...

গ্রুপ বিষয়ে তিনি বলেন,
 ‘এটি একটি ওপেন গ্রুপ। শুধুমাত্র রুয়েট শিক্ষার্থীদের জন্যই এটি তৈরি করা হয়েছে। সবাইকে আইডিকার্ড দেখিয়ে প্রবেশ করতে হবে ’

তিনি আরো বলেন,
‘এ ধরনের উদ্যোগ রুয়েটের সকল বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের একত্রিত করতে সহায়তা করবে। এছাড়া এ গ্রুপের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে পারস্পারিক ভাবের আদান-প্রদান করতেও সক্ষম হবেন যা পূরবে সম্ভব ছিলোনা  ’
গ্রুপটিকে দেশের আইটি সেক্টরে উন্নয়নের মালফলক মনে করেন ড. শামীম। বিশিষ্ট পদার্থবিজ্ঞানী জাফর ইকবাল এ বিষয়ে বানী প্রদান করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি'..


রুয়েটের ফেসবুক গ্রুপ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী খন্দকার মারসুস  জানান,

‘শিক্ষার্থীদের মধ্যে এ গ্রুপে যোগদানের আগ্রহ অনেক বেড়েছে। গ্রুপটি তৈরি হওয়ার কয়েকদিনের মধ্যেই এর সদস্য হাজারের ওপরে চলে গেছে যা ফেবুকের ইতিহাসে বিরল ঘটনা।’

ছাত্র কল্যাণ উপদেষ্টা ড.শামীমুর রহমান জানান, "গ্রুপের সবচেয়ে এক্সেলেন্ট ফিচার হচ্ছে,  এটিতে যোগ দিতে ফেসবুক থেকে RUET Common Room লিখে সার্চ দিলেই গ্রুপটি চলে আসবে। এরপর Request to Join এ ক্লিক করতে হবে। গ্রুপের সদস্যদের সঙ্গে গ্রুপচ্যাট করার জন্য rcrchat.co.nr এ লিংকে এ প্রবেশ করতে হবে।"

প্রসঙ্গত, রুয়েটের ইলেকট্রিক্যাল বিভাগের কয়েকজন শিক্ষার্থী গত বছরের অক্টোবর মাস থেকে এ ফেসবুক গ্রুপ তৈরির কাজ শুরু করেন এবং একবছরের অক্লান্ত পরিশ্রম শেষে গত মঙ্গলবার সন্ধ্যায় এটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

0 comments:

Post a Comment