আমিনী কে খালেদা জিয়ার জন্য হুমকি মনে করছেন নাসিম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে অত্যন্ত চিন্তিত বোধ করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মিস ফেয়ার এন্ড লাভলির প্রতি আস্থাহীনতা থেকে তাঁর এই উদ্বেগ কিনা সেব্যাপারে অবশ্য তিনি মুখ খুলতে রাজি হননি তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন
'আপনার নিরাপত্তা হুমকি নেই। আপনার জন্য হুমকি আমিনী গং। তাঁদের সরিয়ে দিলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না। আপনি আমিনীর সাথে সম্পর্কচ্ছেদ করে ওলামা লীগের কর্মসংস্থান করুন দেখবেন মিস লাভলি আপনার জন্য পুলিশ পাঠিয়ে নিরাপত্তা দেবে। এছাড়া ওলামা লীগও আপনাকে প্রটেকশন দিতে আগ্রহী।
তিনি বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ্য করে আরো বলেন,
আপনি আমিনীর বদলে ওলামা লীগকে সাথে নিন দেখবেন তারা কত দক্ষ।

২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল শনিবার রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওলামা লীগের এক আলোচনা সভায় নাসিম এসব কথা বলেন।

বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত হচ্ছে আর অন্যদিকে বাংলাদেশে নেভি সীল এর মত দক্ষ বাংলাদেশ ওলামা লীগ ঘরে বসে ছিঁড়ছে কেন- সাংবাদিক দের এই প্রশ্নের জবাবে নাসিম বলেন,

জ্বী আসলে বিএসএফ যদি মাটির নিচেও লুকিয়ে থাকে তবু তাদের খুঁজে বের করে বাংলার মাটিতে তাদের বিচার করা হবে। তবে ওলামা লীগের কমান্ডার ইন চীফ হিসাবে নতুন লোক খোঁজা হচ্ছে। বর্তমান চীফ বায়তুল মোকাররমে বক্তৃতা দিতে গিয়ে সূরা ভূল করায় একটু ইমেজ সংকটে আছে। আমরা নতুন মুখ খুঁজছি। সম্ভাব্য তালিকায় শীর্ষে আছেন রাশেদ খান মেনন। মেনন নৌকা মার্কায় ইলেকশন করতে রাজি হওয়ার পর এখন দাঁড়ি রাখতেও মত দিয়েছেন।
সভায় ওলামা লীগের অন্যান্য ভাঁড়েরা বক্তৃতা রাখেন। সভাশেষে সবাইকে দেওয়ানবাগী দই ঘরের ছানার জিলাপী পরিবেশন করা হয়।

2 comments:

Anonymous said...

:D

Anonymous said...

ha ha ha ha

Post a Comment